সরকারি চাকরির খবর বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
BIAM Foundation Job Circular 2025 – বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ২০টি পদ ক্যাটাগরিতে মোট ২৬ জন জনবল নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | বিয়াম ফাউন্ডেশন (BIAM Foundation) |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১ জুলাই, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন/সরাসরি/ডাকযোগে |
| পদসংখ্যা ও জনবল: | ২০ টি ২৬ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BDJobs / BD Jobs Today |
| আবেদন শুরুর তারিখ: | ১ জুলাই, ২০২৫ |
| আবেদন শেষ: | ৩১ জলাই, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | বিয়াম ফাউন্ডেশন (BIAM Foundation) |
সরকারি চাকরির খবর (বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) BD Jobs Today
(BD Jobs) বিয়াম ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: হোস্টেল ম্যানেজার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: যে কোনো বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী এবং হোস্টেল ম্যানেজমেন্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ।
গ্রেড: ৯।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: লাইব্রেরীয়ান
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমাসহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৩. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৪. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
গ্রেড: ১০।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৫. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ এর তফসিল-১ এর ক্রমিক ১৮ অনুযায়ী।
গ্রেড: ১১।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৬. পদের নাম: ক্যান্টিন সুপারভাইজার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ।
গ্রেড: ১৩।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৭. পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্যে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৮. পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রীসহ ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৯. পদের নাম: রিসেপশনিষ্ট
পদ সংখ্যা: ২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশসহ ৪ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪১০ টাকা।
১০. পদের নাম: হাউজকিপার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪১০ টাকা।
১১. পদের নাম: ক্যান্টিন স্টোরকিপার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশসহ ৪ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১২. পদের নাম: ক্লিনিং সুপারভাইজার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৩. পদের নাম: নিম্নমান সহকারী
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৪. পদের নাম: কার্পেন্টার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাশ ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৬।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৫. পদের নাম: পিএবিএক্স অপারেটর
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাশ ও ৪ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৮।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
১৬. পদের নাম: লিফট অপারেটর
পদ সংখ্যা: ২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: এসএসসি পাশ ও ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ১৯।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
১৭. পদের নাম: সহকারী বাবুর্চি
পদ সংখ্যা: ২ টি
প্রয়োজনীয় যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
১৮. পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও ২ বছরের অভিজ্ঞতা।
গ্রেড: ২০।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
১৯. পদের নাম: কেয়ারটেকার
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী অথবা ৪ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ।
গ্রেড: ১৩
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২০. পদের নাম: হিসাবরক্ষক (আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার)
পদ সংখ্যা: ১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্যে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী।
গ্রেড: ১৪।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
বিয়াম ফাউন্ডেশন (BIAM Foundation) নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ও শর্তাবলি:-
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
- ১. প্রত্যেক পদের জন্য ০১.০৭.২০২৫ খ্রি. তারিখে বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- ২. আবেদনপত্রে অবশ্যই অফিসের নাম ও প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে।
- ৩. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্রের মূলকপিসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সদনপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল ডকুমেন্টের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
- ৪. কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করতে পারেন।
- ৫. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
- ৬. কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল/স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি :-
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://biam.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ :
অ) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১.০৭.২০২৫ তারিখ সকাল ৯.০০ টা।
আ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.-৭.২০২৫ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণকে Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।
খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সত্যতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি (সম্ভব হলে রঙিন) প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
BD Jobs Today SMS প্রেরণের নিয়মাবলি ও আবেদন ফি প্রদান: –
আবেদন ফি জমাদানের নির্দেশনা: টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে আবেদন ফি জমাদান প্রক্রিয়া:-
১. হোস্টেল ম্যানেজার, লাইব্রেরীয়ান, প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য:
- আবেদন ফি: ২০০/- (দুইশত) টাকা।
- সার্ভিস চার্জ: ২৩/- (তেইশ) টাকা।
- মোট: ২২৩/- (দুইশত তেইশ) টাকা।
২. কম্পিউটার অপারেটর, কেয়ারটেকার, ক্যান্টিন সুপারভাইজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, রিসেপশনিষ্ট, হাউজকিপার, ক্যান্টিন স্টোরকিপার, ক্লিনিং সুপারভাইজার ও নিম্নমান সহকারী পদের জন্য:
- আবেদন ফি: ১০০/- (একশত) টাকা।
- সার্ভিস চার্জ: ১২/- (বার) টাকা।
- মোট: ১১২/- (একশত বার) টাকা।
৩. কার্পেন্টার, পিএবিএক্স অপারেটর, লিফট অপারেটর, সহকারী বাবুর্চি ও ক্লিনার পদের জন্য:
- আবেদন ফি: ৫০/- (পঞ্চাশ) টাকা
- সার্ভিস চার্জ: ৬/- (ছয়) টাকা
- মোট: ৫৬/- (ছাপান্ন) টাকা
জমাদানের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর সর্বোচ্চ ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: অনলাইনে আবেদনপত্রের সকল অংশ সঠিকভাবে পূরণ করে Submit করলেও, পরীক্ষার ফি জমা না দিলে আবেদনপত্র গৃহীত হবে না। আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
সতর্কতা: আবেদন ফি জমা দেওয়ার সময় নির্ধারিত ফি এবং সার্ভিস চার্জ সঠিকভাবে পরিশোধ করুন। আপনার আবেদন সফলভাবে সম্পন্ন করুন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ফি জমা দিন।
BD Jobs Today SMS প্রেরণের নিয়মাবলি:-
প্রথম SMS: BIAM User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BIAM ABCDEF.
Reply: Applicant’s Name, Tk 223/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BIAM Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BIAM YESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BIAM YES 12345678.
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BIAM Application for Post User ID is (ABCDEF) and Password (12345678).
Bangladesh BD Job প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://biam.teletalk.com.bd অথবা বিয়াম ফাউন্ডেশনের www.biam.gov.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:-
অ) User ID জানা থাকলে BIAMHelpUserUser ID & Send to 16222.
Example: BIAM HELP USER ABCDEF.
আ) PIN Number জানা থাকলে: BIAM HelpPINPIN No & Send to 16222.
Example: BIAM HELP PIN 12345678.
BIAM Foundation Job Circular 2025 – বিয়াম ফাউন্ডেশন নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-



আবেদন করলে ক্লিক করুন আপ্লাই বাটনে।
