
সরকারি চাকরির খবর বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – BD Air Force Job Circular 2025। বাংলাদেশ বিমান বাহিনী ২০২৫ সালের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের আওতায় বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। চলমান ০২টি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে ও ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করার মাধ্যমে আপনি একটি সম্মানজনক ও নিরাপদ সরকারি পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। যারা সশস্ত্র বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আবেদন করতে পারবেন ২৭ আগস্ট ২০২৫ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ বিমান বাহিনী |
|---|---|
| চাকরির প্রকৃতি: | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১১ এপ্রিল ও ২৭ জুন ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | অসংখ্য জন |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BD Air Force / BDJobs |
| আবেদন শুরুর তারিখ: | ১১ এপ্রিল ও ২৭ জুন ২০২৫ |
| আবেদন শেষ: | ২৭ আগস্ট ও ২৬ সেপ্টম্বর ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: | বাংলাদেশ বিমান বাহিনী |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) Join Bangladesh Air Aorce
নিয়োগ বিজ্ঞপ্তি নং :- ০১ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: ইঞ্জিনিয়ারিং
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে।
- অথবা GCE ‘ও’ লেভেলে পদার্থ, গণিত ও রসায়নসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’, এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম গ্রেড ‘বি’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল/তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল/তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল/কম্পিউটার প্রকৌশল/অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স)/কেমিকেল/ধাতুবিদ্যা প্রকৌশলে কমপক্ষে সিজিপিএ ৩.০০সহ ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম: এটিসি/এডিডব্লিউসি
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে।
- অথবা GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’, এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড ‘বি’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ এবং গণিতসহ কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
৩. পদের নাম: ফিন্যান্স
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে।
- অথবা GCE ‘ও’ লেভেলে গণিত বা হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’, এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত বা হিসাব বিজ্ঞানে ন্যূনতম দুটি বিষয়ে গ্রেড ‘বি’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ব্যাচেলর অব কমার্স-এ ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
৪. পদের নাম: মিটিওরলজি
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ‘এ’ গ্রেড সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে।
- অথবা GCE ‘ও’ লেভেলে পদার্থ এবং গণিতসহ ৫টি বিষয়ে গ্রেড ‘বি’, এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ এবং গণিতে ন্যূনতম গ্রেড ‘বি’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিটিওরলজি বিষয়ে সিজিপিএ ৩.০০সহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
৫. পদের নাম: শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতাঃ
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ/গণিত/সাইকোলজি বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তরে কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বিমান বাহিনী অফিসার ক্যাডেট আবেদনের যোগ্যতার মানদণ্ড:-
১. নাগরিকত্ব: বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক।
২. বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
৩. বয়সসীমা: DE 2026A কোর্সের প্রার্থীদের জন্য: ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ২০ থেকে ৩০ বছর।
SPSSC 2026A কোর্সের প্রার্থীদের জন্য: ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩৫ বছর।
বিঃদ্রঃ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
শারীরিক যোগ্যতা:-
৪. উচ্চতা:-
- পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
- মহিলা প্রার্থী: কমপক্ষে ৬২ ইঞ্চি।
৫. বুকের মাপ (পুরুষ প্রার্থী):
- স্বাভাবিক: কমপক্ষে ৩২ ইঞ্চি।
- প্রসারণ: কমপক্ষে ২ ইঞ্চি।
৬. বুকের মাপ (মহিলা প্রার্থী):
- স্বাভাবিক: কমপক্ষে ২৮ ইঞ্চি।
- প্রসারণ: কমপক্ষে ২ ইঞ্চি।
৭. ওজন: বয়স ও উচ্চতানুযায়ী মেনে চলতে হবে।
৮. দৃষ্টিশক্তি:
- ATC ও ADWC শাখার জন্য: উভয় চোখের দৃষ্টিশক্তি ৬/১২ পর্যন্ত।
- ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, ফিন্যান্স এবং মিটিওরলজি শাখার জন্য: উভয় চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ পর্যন্ত।
হুঁশিয়ারি
- ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না।
- বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই।
- যে কোনো সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
প্রার্থীর জন্য অযোগ্যতা/অন্যান্য শর্তাবলী:-
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখান্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ।
২। বিগত পাঁচ বছরের মধ্যে আত্মবাহিনী নির্বাচন পর্যদ (আইএসএসবি) পরীক্ষায় দু’বার ক্রীড-আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার ফ্রীল্ড-আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)।
৩। এসপিএসএসসি এর ক্ষেত্রে বিমান বাহিনীর বিশেষ নির্বাচন পর্ষদ (এসএসবি) পরীক্ষায় পূর্বে দু’বার প্রত্যাখ্যাত/ অনুত্তীর্ণ।
৪। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৫। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৬। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
বিশেষ যোগ্যতা:- অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি:-
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন।
বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চ শিক্ষা সুবিধা বিমান বাহিনীর তত্ত্বাবধানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-সহ দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডি-সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।
বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বিইউপি, আমড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।
যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ । গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট: শর্তসাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযোগ। চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
BD GOVERNMENT JOB Air Force প্রশিক্ষণ/কমিশন:-
- ১। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৬ মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী (DE) কোর্সে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC) কোর্সে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট’ পদে নিয়মানুযায়ী আগাম প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে।
- ২। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন ৫৯,১৫০/- টাকা এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের ক্ষেত্রে এককালীন ৪২.২০০/- টাকা বিশেষ ভাতা (থেকে অনুদান) প্রদান করা হবে।
- শর্ত প্রযোজ্যঃ বিমান বাহিনী কর্তৃপক্ষ সকল নিয়ম ও শর্ত পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।
BD GOVERNMENT JOB Air Force নির্বাচন পদ্ধতি:-
১। প্রাথমিক লিখিত পরীক্ষাঃ ইঞ্জিনিয়ারিং/এটিসি এডিডব্লিউসি/ মিটিওরলজি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শিক্ষা শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও বিজনেস স্টাডিজ,
২। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা :
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা।
৪। অপ্রাপ্তবাহীনি নির্বাচন পর্যদ (আইএসএসবি)/ এসএসবি :
৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্যদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্যদ (সিএফএসবি)।
[ বিঃ দ্রঃ পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অনলাইনে আবেদনের নিয়মাবলী:-
১. BD JOBS IN BANGLADESH রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
সরাসরি joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ এ ক্লিক করুন।
পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত ফি পরিশোধ করুন।
২. ইউজার আইডি এবং পাসওয়ার্ড: রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
৩. পরীক্ষার তারিখ নির্বাচন: বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করুন। নির্বাচিত তারিখে পরীক্ষা দিতে অপারগ হলে, পরবর্তী নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
৪. অনলাইনে আবেদনপত্র পূরণ: রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করে আবেদনপত্র পূরণ করুন। আবেদনপত্র পূরণের পর চূড়ান্ত ‘Submit’ করার পূর্বে তথ্যগুলো যাচাই করার সুযোগ থাকবে। তথ্য সঠিক হলে আবেদনপত্র চূড়ান্তভাবে ‘Submit’ করুন।
৫. পরবর্তী ধাপ: চূড়ান্তভাবে ‘Submit’ করার পর আবেদনপত্র এবং প্রবেশপত্র ‘Download’ করুন।
৬. ইউজার আইডি বা পাসওয়ার্ড না পেলে: রেজিস্ট্রেশনের ২৪ ঘন্টার মধ্যে মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে, পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ আবেদনকৃত ইমেইল এড্রেস ব্যবহার করে helpdesk@baf.mil.bd -এ ইমেইল করুন।
৭. প্রয়োজনীয় নথি: প্রাথমিক পরীক্ষার নির্ধারিত তারিখে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত নথিসমূহের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
- ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সনদ।
- অন্যান্য সনদ।
৮. BD JOBS IN BANGLADESH অনলাইনে আবেদনের সময়সীমা:-
শুরু : ০১ জুলাই ২০২৫।
শেষ : ২৭ আগস্ট ২০২৫।
বিঃদ্রঃ আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী প্রযোজ্য থাকবে।
(BDJobs) আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:-
প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:
- ১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
- ২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক) জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ / | মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে:
- ৩। সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট)। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে;
- ৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
- ৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মফুল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র। ৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- ৭। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
পরীক্ষার তারিখ :-
২৭ ও ৩০ জুলাই ২০২৫ এবং ০৩, ০৬, ১০, ১৩, ১৭, ২৪, ২৭ ও ৩১ আগস্ট ২০২৫। বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্র:-
বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্ৰ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি নং :- ০১ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ।
(BD Air Force Job Circular 2025) বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-জব সার্কুলার

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
aply now
WJoin Bangladesh Air Aorce (Job Circular 2025)