আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ প্রেস কাউন্সিল |
|---|---|
| চাকরির প্রকৃতি: চাকরির খবর | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ: | ১৯ জুন, ২০২৫ |
| আবেদনের পদ্ধতি: | অনলাইন |
| পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদে ০১ জন নিয়োগ |
| প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ স্নাতক পাশ। |
| নিয়োগ প্রকাশনার উৎস: | BD Jobs |
| আবেদন শুরুর তারিখ: | ১৯ জুন, ২০২৫ |
| আবেদন শেষ: | ২৪ জুলাই, ২০২৫ |
| আবেদনের ওয়েব সাইট: | আবেদনের ঠিকানা |
| অফিসিয়াল প্রোটাল: জব সার্কুলার | বাংলাদেশ প্রেস কাউন্সিল |
সরাকরি চাকরির খবর (বাংলাদেশ প্রেস কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) BdJobs In Bangladesh
বাংলাদেশ প্রেস কাউন্সিল নিয়োগ ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
১. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮২৫০-২০,০১০/- টাকা।
(BDJobs) আবেদন ও নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলী :-
১। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:
আবেদন ফরম সরকার নির্ধারিত ফরমে পূরণ করে স্বাক্ষরসহ ২৪/০৭/২০২৫ তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এর বরাবর অফিস চলাকালীন ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন ফরমের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://t.me/jobbdt2/11) অথবা প্রেস কাউন্সিলের ওয়েবসাইট (www.presscouncil.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
২। প্রয়োজনীয় কাগজপত্র:–
প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিচের নথি সংযুক্ত করতে হবে:
- সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি রঙিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
- নাগরিকত্বের সনদপত্রের কপি।
- চারিত্রিক সনদের মূলকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার কাছ থেকে)।
৩। কোটার শর্তাবলী:-
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
৪। বয়সসীমা:-
প্রার্থীর বয়স ২৮/০৭/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৫। চাকরিজীবীদের জন্য নির্দেশনা:-
সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অনাপত্তিপত্রসহ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।
অনাপত্তিপত্রের মূল কপি দাখিল করতে হবে, অনুলিপি গ্রহণযোগ্য নয়।
৬। ফেরত খাম সংযুক্তি:-
আবেদনপত্রের সাথে ১০ টাকার ডাকটিকিটসহ ১০” x ৪.৫” মাপের একটি অব্যবহৃত খাম সংযুক্ত করতে হবে।
খামের উপর প্রার্থীর নিজস্ব ঠিকানা (পোস্টাল ঠিকানা) স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
৭। পরীক্ষার ফি:-
পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে, অফেরতযোগ্য)
সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অনুকূলে জমা দিতে হবে।
৮। পরীক্ষার প্রক্রিয়া:-
আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত এবং অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন বাধ্যতামূলক।
৯। বাতিলের কারণ:-
ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীদের ভুল তথ্য বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে তার আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০। কর্তৃপক্ষের ক্ষমতা:-
নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়েই কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১১। দায়িত্বের সীমাবদ্ধতা:-
এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীকে নিয়োগ দিতে বাধ্য থাকবে না।
যোগাযোগ:
সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল
ফোনঃ ০২-২২৬৬০৮০১৪
ই-মেইলঃ secretary@presscouncil.gov.bd
উপরোক্ত নির্দেশাবলী অনুসরণ করে সঠিকভাবে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রয়োজনীয় সকল কাগজপত্র সময়মতো প্রেরণ নিশ্চিত করুন।
Job Circular in Bangladesh:-জব সার্কুলার
- Government Jobs
- Private Jobs
- NGO Jobs
- Bank Jobs
- University Jobs
(Bangladesh Press Council Job Circular 2025) নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।